1. live@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক : দৈনিক শাহজালালের ডাক
  2. info@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সিলেটের দক্ষিণ সুরমায় সেনাবাহিনীর নতুন মার্কেটে আমায়রা ফ্যাশনের উদ্বোধন পূজার আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে গোলাপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ টঙ্গী বাজার মন্দির পরিদর্শন করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,ও শারদীয় শুভেচ্ছা বিনিময় এসএমপিতে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন কমিশনার ছাত্রীকে যৌন নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠায় বহিষ্কার, পরবর্তী আবারও শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষকতা শুরু স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন? এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্য সহ ০৪(চার) জন গ্রেফতার ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ সিলেট-৪ আসনের প্রবাসী কল্যাণ মন্ত্রীকে নিয়ে ফেইসবুক ষ্টেটাস অত:পর আটক শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৪০

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে




কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেনাপাওনা নিয়ে এ সংঘর্ষ শুরু হয়। উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের টুকেরগাঁও পূর্বপাড়া ও নয়াগাঙেরপাড় গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হন। এ সময় বেশ কয়েকটি গাড়ি, দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। রাত সোয়া ৯টার দিকে পরিস্থিতি শান্ত হয়।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টুকেরগাঁও গ্রামের নানু মিয়ার সঙ্গে নয়াগাঙেরপাড় গ্রামের নিজাম আলীর বাগবিতণ্ডা হয়। পরে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ওই দুই গ্রামের লোকজন টর্চলাইট জ্বালিয়ে লাঠিসোঁটা, ইটপাটকেল ও দা-বল্লম নিয়ে সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মোটরসাইকেল, ট্রাক্টর, দোকান ও বাড়িঘরে ভাঙচুর চলে। রাত সোয়া ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে এবং নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে রাত সোয়া ৯টার দিকে রাবার বুলেট ও রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের কয়েকজনকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৪ নারীসহ বেশির ভাগই ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন।

উপজেলার পশ্চিম ইসলামপুর ইউপির চেয়ারম্যান মো. জিয়াদ আলী যুগান্তরকে বলেন, সংঘর্ষ থামাতে শুরু থেকেই শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশাকে নিয়ে আপ্রাণ চেষ্টা করেছি। শেষে পুলিশের ১ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি শান্ত হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আ. মন্নান মনাফ যুগান্তরকে বলেন, সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের লোকজন আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করতে উভয়পক্ষ একমত হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ উছমান গনি যুগান্তরকে বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট