অনলাইন ডেক্স :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ ৬টি পয়েন্টে সিলেট মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্বাগত জানানো হবে।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী-এর নির্দেশনায় নগরীর নির্ধারিত ৬টি পয়েন্টে সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বাগত কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।
পয়েন্টভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ:
১. চৌকিদেখী পয়েন্ট:
৪নং, ৫নং, ৬নং ও ৭নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও তাঁতীদল।
নেতৃত্বে থাকবেন— হুমায়ুন কবির শাহীন, মাহবুব কাদির শাহী, সাদিকুর রহমান সাদিক ও শামীম মজুমদার।
সময়- সকাল ১১টায়
২. আম্বরখানা পয়েন্ট:
১নং, ৮নং, ৯নং, ১৭নং, ১৮নং, ৩৬নং, ৩৭নং, ৩৮নং ও ৩৯নং ওয়ার্ড বিএনপি এবং শ্রমিক দল।
নেতৃত্বে থাকবেন— আমির হোসেন, শহীদ আহমদ, মনজুরুল হাসান মন্জু ও সৈয়দ সাফেক মাহবুব।
সময়- সকাল ১১টায়
৩. চৌহাট্টা পয়েন্ট:
২নং, ৩নং, ১০নং, ১১নং, ১৬নং, ২৮নং, ২৯নং ও ৩০নং ওয়ার্ড বিএনপি এবং ছাত্রদল।
নেতৃত্বে থাকবেন— আব্দুল হাকিম, জাহাঙ্গীর আলম, মির্জা বেলায়েত হাসান লিটন ও শেখ কবির আহমদ।
সময়- সকাল ১১টায়
৪. জিন্দাবাজার পয়েন্ট:
১২নং, ১৩নং, ১৪নং, ১৫নং, ২৩নং, ২৫নং, ২৬নং ও ২৭নং ওয়ার্ড বিএনপি ও যুবদল।
নেতৃত্বে থাকবেন— আফজাল উদ্দিন, নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল ও শুয়াইব আহমদ শোয়েব।
সময়- সকাল ১১টায়
৫. টিলাগড় পয়েন্ট:
১৯নং, ২০নং, ২১নং, ২২নং, ২৪নং, ৪০নং, ৪১নং ও ৪২নং ওয়ার্ড বিএনপি।
নেতৃত্বে থাকবেন— সুদীপ রঞ্জন সেন বাপ্পু, রহিম মল্লিক ও মতিউল বারী খুর্শেদ।
সময়- দুপুর ১২.৩০ মিনিটে
৬. শাহপরান পয়েন্ট:
৩১নং, ৩২নং, ৩৩নং, ৩৪নং ও ৩৫নং ওয়ার্ড বিএনপি।
নেতৃত্বে থাকবেন— আব্দুল মুনিম ও খুর্শেদ আহমদ খুশু।
সময়- দুপুর ১২.৩০ মিনিটে
সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় সংশ্লিষ্ট সকল নেতাকর্মীকে নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত পয়েন্টে যথাসময়ে উপস্থিত হয়ে স্বাগত কর্মসূচি সফল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।