1. live@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক : দৈনিক শাহজালালের ডাক
  2. info@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সিলেটের দক্ষিণ সুরমায় সেনাবাহিনীর নতুন মার্কেটে আমায়রা ফ্যাশনের উদ্বোধন পূজার আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে গোলাপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ টঙ্গী বাজার মন্দির পরিদর্শন করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,ও শারদীয় শুভেচ্ছা বিনিময় এসএমপিতে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন কমিশনার ছাত্রীকে যৌন নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠায় বহিষ্কার, পরবর্তী আবারও শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষকতা শুরু স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন? এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্য সহ ০৪(চার) জন গ্রেফতার ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ সিলেট-৪ আসনের প্রবাসী কল্যাণ মন্ত্রীকে নিয়ে ফেইসবুক ষ্টেটাস অত:পর আটক শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

হাম রোগীদের জন্য ডেডিকেটেড হাসপাতালের গেইটেই দোকান ও আবর্জনার স্তূপ, ভোগান্তিতে রোগীরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে




সিলেটের হাম (Measles) রোগীদের জন্য ডেডিকেটেড বিশেষায়িত হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের মূল ফটকের চিত্র এটি। আজ সকালের তোলা ছবিতে দেখা যায়, হাসপাতালের প্রধান ফটকের বারান্দা এবং প্রবেশপথে প্রতিবন্ধকতা তৈরি করে বসানো হয়েছে চা-সিগারেটের দোকান।

সরেজমিনে দেখা গেছে, ভোরবেলা থেকেই হাসপাতালের মূল গেইটের সামনে চা-সিগারেট বিক্রি চলছে। দোকানে বসে প্রকাশ্যে ধূমপান করছেন অনেকেই। আবার গেইটের আশেপাশেই ফেলা হচ্ছে আবর্জনা। ফলে হাসপাতালে স্বাস্থ্যসেবা নিতে আসা রোগী ও স্বজনরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

অথচ এই হাসপাতালটি বর্তমানে সিলেটে হাম রোগীদের জন্য ডেডিকেটেড হিসেবে চিকিৎসা দিচ্ছে। একটি সংক্রামক রোগের বিশেষায়িত হাসপাতালের প্রবেশমুখে এমন অপরিচ্ছন্নতা ও ধূমপানের দৃশ্য জনস্বাস্থ্যের জন্য হুমকি বলে মনে করছেন সচেতন মহল।

একজন ভুক্তভোগী রোগীর স্বজন বলেন, “বাচ্চাকে নিয়ে হাম রোগের চিকিৎসার জন্য এসেছি। গেইটের সামনেই সিগারেটের ধোঁয়া আর ময়লার গন্ধ। রোগী নিয়ে ভিতরে ঢুকতেই কষ্ট হচ্ছে। এটা তো হাসপাতালের পরিবেশ হতে পারে না।”

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সিলেট জেলা প্রশাসন ও সিলেট সিটি কর্পোরেশনের। রোগীদের স্বার্থে দ্রুত হাসপাতালের মূল ফটকের সামনের দোকান অপসারণ, ধূমপান বন্ধ এবং জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।

হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি তারা দেখছেন এবং সিটি কর্পোরেশনকে অবহিত করা হচ্ছে বলে জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট