1. live@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক : দৈনিক শাহজালালের ডাক
  2. info@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সিলেটের দক্ষিণ সুরমায় সেনাবাহিনীর নতুন মার্কেটে আমায়রা ফ্যাশনের উদ্বোধন পূজার আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে গোলাপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ টঙ্গী বাজার মন্দির পরিদর্শন করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,ও শারদীয় শুভেচ্ছা বিনিময় এসএমপিতে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন কমিশনার ছাত্রীকে যৌন নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠায় বহিষ্কার, পরবর্তী আবারও শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষকতা শুরু স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন? এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্য সহ ০৪(চার) জন গ্রেফতার ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ সিলেট-৪ আসনের প্রবাসী কল্যাণ মন্ত্রীকে নিয়ে ফেইসবুক ষ্টেটাস অত:পর আটক শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে




দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য, সুষ্ঠু তদন্তের দাবি

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের মেঘারগাঁও এলাকায় বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে আম্বিয়া বেগম নামে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী দানা মিয়া ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী আম্বিয়া বেগমের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার বসতভিটার জায়গা নিয়ে প্রতিবেশী দানা মিয়ার সঙ্গে বিরোধ চলে আসছে। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সালিশ ব্যক্তিত্বরা দানা মিয়াকে ওই জায়গায় ঘর নির্মাণ না করার জন্য নির্দেশ দিয়েছিলেন।

আম্বিয়া বেগম আরও অভিযোগ করেন, ওই নির্দেশ উপেক্ষা করে দানা মিয়া সেখানে বিল্ডিং নির্মাণের কাজ শুরু করেন। তিনি নির্মাণকাজে বাধা দিতে গেলে দানা মিয়া, তার স্ত্রী ও শ্বশুর মিলে তাকে মারধর করেন। এ সময় তিনি আহত হয়েছেন বলে দাবি করেন আম্বিয়া বেগম।

তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত দানা মিয়া বলেন, তিনি দীর্ঘদিন বিদেশে থাকার পর ২০২০ সালে দেশে ফেরেন। দেশে ফেরার পর আম্বিয়া বেগম তার কাছে টাকা পাওনা রয়েছেন বলে দাবি করেন, যা দানা মিয়ার ভাষ্য অনুযায়ী সঠিক নয়।

দানা মিয়ার দাবি, স্থানীয় মুরুব্বি ও সালিশ ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী ৭৫ হাজার টাকা জুডিশিয়াল স্ট্যাম্পে উপস্থিত সালিশ ব্যক্তিদের স্বাক্ষরের মাধ্যমে আম্বিয়া বেগমকে দেওয়া হয় এবং বিরোধের সমাধান করা হয়।

তিনি আরও বলেন, সালিশের সিদ্ধান্ত অনুযায়ী নির্মাণকাজ শুরু করলে আম্বিয়া বেগম সেখানে বাধা দেন এবং তার মিস্ত্রি, স্ত্রী ও সন্তানদের অকথ্য ভাষায় গালাগালি করেন। একপর্যায়ে তার স্ত্রী প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও বাঁশের ফাটা ছড়ি নিয়ে টানাটানি শুরু হয়। এ সময় আম্বিয়া বেগমের হাত থেকে বাঁশের ছড়ি চলে এসে তার হাতে আঘাত লাগে এবং রক্ত বের হয় বলে দাবি করেন দানা মিয়া।

এদিকে স্থানীয় সালিশ ব্যক্তিত্বরা জানান, প্রায় এক মাস আগে উভয় পক্ষের বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল। সালিশে আম্বিয়া বেগমকে ৭৫ হাজার টাকা দেওয়া হয় বলেও তারা জানান। তবে সালিশের সিদ্ধান্ত অনুযায়ী আম্বিয়া বেগমের একটি বারান্দা সরিয়ে নেওয়ার কথা থাকলেও সেটি তিনি সরিয়ে নেননি বলে দাবি করেন তারা। এ নিয়ে পরবর্তীতে আবারও দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

ঘটনার বিষয়ে উভয় পক্ষের বক্তব্যে ভিন্নতা থাকায় প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে জমির কাগজপত্র, সালিশের নথি এবং ঘটনার সময় উপস্থিত ব্যক্তিদের বক্তব্য যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে যেন আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং উভয় পক্ষের অধিকার ও আইনগত অবস্থান বিবেচনা করে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট