1. live@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক : দৈনিক শাহজালালের ডাক
  2. info@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সিলেটের দক্ষিণ সুরমায় সেনাবাহিনীর নতুন মার্কেটে আমায়রা ফ্যাশনের উদ্বোধন পূজার আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে গোলাপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ টঙ্গী বাজার মন্দির পরিদর্শন করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,ও শারদীয় শুভেচ্ছা বিনিময় এসএমপিতে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন কমিশনার ছাত্রীকে যৌন নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠায় বহিষ্কার, পরবর্তী আবারও শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষকতা শুরু স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন? এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্য সহ ০৪(চার) জন গ্রেফতার ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ সিলেট-৪ আসনের প্রবাসী কল্যাণ মন্ত্রীকে নিয়ে ফেইসবুক ষ্টেটাস অত:পর আটক শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

সিলেটে দুর্গামণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে




সিলেটের বালাগঞ্জ উপজেলায় দুর্গাপূজার মণ্ডপে ঢুকে বটি দিয়ে কুপিয়ে প্রতিমা ভাঙচুর করা হয়েছে। প্রতিমা ভাঙচুরের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার রাত ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের বালাগঞ্জ পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গ্রেপ্তার সাইদুজ্জামান শিমুল (২৯) বালাগঞ্জ উপজেলার বাসিন্দা।রোববার মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুদীপ পাল বলেন, শিমুল মণ্ডপে ঢুকে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিকের প্রতিমার বিভিন্ন অংশে বটি দিয়ে কোপান।পরে খবর পেয়ে কমিটির সদস্যরা সেখানে যান এবং পুলিশকে জানান।বালাগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার জানান, ঘটনার পর শিমুলকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বটি দা উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে পুলিশের দাবি।ওসি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় শিমুলের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মন্দির কমিটির সভাপতি লাল মোহন দাস নান্টু মামলাটি করেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট