1. live@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক : দৈনিক শাহজালালের ডাক
  2. info@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সিলেটের দক্ষিণ সুরমায় সেনাবাহিনীর নতুন মার্কেটে আমায়রা ফ্যাশনের উদ্বোধন পূজার আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে গোলাপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ টঙ্গী বাজার মন্দির পরিদর্শন করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,ও শারদীয় শুভেচ্ছা বিনিময় এসএমপিতে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন কমিশনার ছাত্রীকে যৌন নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠায় বহিষ্কার, পরবর্তী আবারও শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষকতা শুরু স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন? এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্য সহ ০৪(চার) জন গ্রেফতার ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ সিলেট-৪ আসনের প্রবাসী কল্যাণ মন্ত্রীকে নিয়ে ফেইসবুক ষ্টেটাস অত:পর আটক শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

সিলেট ও সারাদেশে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং সহ নানা দুর্গতিতে অতিষ্ঠ নাগরিক জীবন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে




গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সিনিয়র অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী, সদস্য সচিব মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, সিলেট ও সারাদেশে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। একদিকে রান্নার গ্যাসের চাপ কম, গ্যাস সিলিন্ডার দাম অস্বাভাবিক বৃদ্ধি, পানির তীব্র সংকটসহ নানা চরম দুর্গতিতে দৈনন্দিন জীবনের কর্ম, ব্যবসা-বাণিজ্য, ছাত্রছাত্রীদের লেখাপড়ায় মারাত্মক বিঘ্ন ঘটছে। জনদুর্ভোগ নিরসনে সরকার খুবই নির্বিকার।

আইন-শৃঙ্খলা চরম অবনতি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি সবকিছু মিলিয়ে দেশের অবস্থা টালমাতাল। অপরদিকে দায়িত্বশীল ব্যক্তিবর্গরা বহাল তবিয়তে এবং অহরহ মিথ্যা ও আশ্বাসমূলক বক্তব্য দিয়ে দায় সাড়ছেন। মোট কথা দেশটা যেন মগের মুল্লুকের শাসন চলছে। এ অবস্থার পরিবর্তন না হলে দেশের লক্ষ লক্ষ অসংগঠিত গ্যাস বিদ্যুৎ গ্রাহকরা, পাশাপাশি অতিষ্ঠ জনগণ যেকোনো সময় ফুসে উঠতে পারেন। ক্ষুব্দ গ্যাস বিদ্যুৎ গ্রাহক ও জনগণকে এ অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে দ্রুত বিদ্যুৎ এর ঘন ঘন লোডশেডিং সহনীয় অস্বাভাবিক বিদ্যুৎ বিল বন্ধ, মিটার ও ডিমান্ড চার্জ প্রত্যাহার পাশাপাশি রান্নার গ্যাসের চাপ বৃদ্ধি ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ ও জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা করার জোরদাবী জানান।

অন্যথায় সরকারকে কঠোর হুশিয়ারি দিয়ে সাবধান করে নেতৃবৃন্দ বলেন, জনগণের সহ্যসীমা অতিক্রম করলে মনে রাখবেন অন্ধ হলে প্রলয় বন্ধ হয়না!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট