1. live@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক : দৈনিক শাহজালালের ডাক
  2. info@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সিলেটের দক্ষিণ সুরমায় সেনাবাহিনীর নতুন মার্কেটে আমায়রা ফ্যাশনের উদ্বোধন পূজার আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে গোলাপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ টঙ্গী বাজার মন্দির পরিদর্শন করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,ও শারদীয় শুভেচ্ছা বিনিময় এসএমপিতে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন কমিশনার ছাত্রীকে যৌন নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠায় বহিষ্কার, পরবর্তী আবারও শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষকতা শুরু স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন? এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্য সহ ০৪(চার) জন গ্রেফতার ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ সিলেট-৪ আসনের প্রবাসী কল্যাণ মন্ত্রীকে নিয়ে ফেইসবুক ষ্টেটাস অত:পর আটক শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

আড়াই মাসেও অনিশ্চিত গন্তব্যে শাহজালাল (রা:) মাজারের অর্থ ব্যাবস্হাপনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে



এক মাসের প্রতিশ্রুতি, আড়াই মাসেও অনিশ্চিত গন্তব্যে শাহজালাল (রা:) মাজারের অর্থ ব্যাবস্হাপনা

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে গঠিত কমিটি আড়াই মাসেও কোনো নীতিমালা বা কার্যকর পদ্ধতি নির্ধারণ করতে পারেনি। কমিটি গঠনের সময় এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য ‘যৌক্তিক ও সমন্বিত কাঠামো’ নির্ধারণের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি।

এদিকে দীর্ঘদিনেও বিষয়টির সুরাহা না হওয়ায় মাজারের পরিচালনা ও আর্থিক কার্যক্রমে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। মাজারের দৈনন্দিন খরচ মেটাতেও হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মাজারের দানবাক্সের টাকা ব্যবস্থাপনা নিয়ে বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের উদ্যোগ এবং এ নিয়ে সৃষ্ট বিতর্কের পরিপ্রেক্ষিতে গত ২৩ জুন মাজারের আর্থিক ব্যবস্থাপনা ও সার্বিক পরিচালনায় স্বচ্ছতা আনতে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীরের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনের সময় বলা হয়েছিল, এক মাসের মধ্যে মাজারের ব্যবস্থাপনার জন্য একটি যৌক্তিক ও সমন্বিত কাঠামোর সুপারিশ করা হবে। কিন্তু নির্ধারিত এক মাস পেরিয়ে আরও দেড় মাস পার হলেও এখন পর্যন্ত সেই কাঠামো চূড়ান্ত হয়নি।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাজারের দানবাক্সের অর্থ, আয়-ব্যয় এবং সার্বিক আর্থিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কমিটি। ফলে নিয়মিত কার্যক্রম পরিচালনায় বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হচ্ছে।

মাজারের দৈনন্দিন ব্যয় নির্বাহ নিয়েও দেখা দিয়েছে সমস্যা। দীর্ঘদিন ধরে আর্থিক ব্যবস্থাপনার একটি স্থায়ী ও স্বচ্ছ পদ্ধতি নির্ধারণ না হওয়ায় মাজার পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ বিষয়ে কমিটির অন্যতম সদস্য ও সিলেট উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘সবশেষ যে সভাটি হয়েছে, সেখানে বাণিজ্যমন্ত্রীসহ কমিটির সবাই উপস্থিত ছিলেন। কিন্তু মাজারের মোতোয়াল্লি উপস্থিত ছিলেন না। আশা করছি, আগামী মিটিংয়েই এই বিষয়টি সমাধান হবে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা শাহজালাল (রহ.) মাজারের বিপুল পরিমাণ দান ও আয়-ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। এ জন্য দ্রুত একটি গ্রহণযোগ্য ও সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা কাঠামো চূড়ান্ত করার দাবি উঠেছে।

এখন সবার নজর কমিটির পরবর্তী বৈঠকের দিকে। ওই বৈঠকে মাজারের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটে কি না, সেটিই দেখার বিষয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট