1. live@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক : দৈনিক শাহজালালের ডাক
  2. info@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সিলেটের দক্ষিণ সুরমায় সেনাবাহিনীর নতুন মার্কেটে আমায়রা ফ্যাশনের উদ্বোধন পূজার আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে গোলাপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ টঙ্গী বাজার মন্দির পরিদর্শন করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,ও শারদীয় শুভেচ্ছা বিনিময় এসএমপিতে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন কমিশনার ছাত্রীকে যৌন নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠায় বহিষ্কার, পরবর্তী আবারও শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষকতা শুরু স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন? এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্য সহ ০৪(চার) জন গ্রেফতার ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ সিলেট-৪ আসনের প্রবাসী কল্যাণ মন্ত্রীকে নিয়ে ফেইসবুক ষ্টেটাস অত:পর আটক শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৩ জনের জরিমানা, নৌকা ধ্বংস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে




গোয়াইনঘাট প্রতিনিধি: ‎সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এক বিশাল অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।‎‎ শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত উপজেলার নতুন ভাংগা হাওর, বিছানাকান্দি জিরো পয়েন্ট, গোরাগ্রাম এবং মনোরতল বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন।‎ অভিযান চলাকালে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে মোট ৬ জনকে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষ্য ও জবানবন্দির ভিত্তিতে ৩ জন ব্যক্তি বালু উত্তোলনের সাথে সরাসরি জড়িত না থাকায়, ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে লিপ্ত না হওয়ার শর্তে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।বাকি ৩ জনকে দোষী সাব্যস্ত করে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী সর্বমোট ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত ২টি নৌকা ঘটনাস্থলেই ভেঙে বিনষ্ট করে দেওয়া হয়।‎আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও টাস্কফোর্সকে সহায়তার জন্য অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।‎‎অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন জানান, সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পরিবেশের ক্ষতি করে এবং আইন অমান্য করে যারা বালু বা মাটি উত্তোলন করবে, তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় এমন টাস্কফোর্স অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট