1. live@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক : দৈনিক শাহজালালের ডাক
  2. info@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সিলেটের দক্ষিণ সুরমায় সেনাবাহিনীর নতুন মার্কেটে আমায়রা ফ্যাশনের উদ্বোধন পূজার আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে গোলাপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ টঙ্গী বাজার মন্দির পরিদর্শন করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,ও শারদীয় শুভেচ্ছা বিনিময় এসএমপিতে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন কমিশনার ছাত্রীকে যৌন নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠায় বহিষ্কার, পরবর্তী আবারও শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষকতা শুরু স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন? এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্য সহ ০৪(চার) জন গ্রেফতার ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ সিলেট-৪ আসনের প্রবাসী কল্যাণ মন্ত্রীকে নিয়ে ফেইসবুক ষ্টেটাস অত:পর আটক শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

বড়লেখায় মাদক সহ গ্রেপ্তার ৩, মোবাইল কোর্টে সাঁজা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে




বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশের পৃথক অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে মাদক সেবনের সরঞ্জামসহ মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বড়লেখা থানা পুলিশের অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাজু ইসলাম (৩০) ও জুনেদ আহমদ (১৯) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় হৃদয় আহমদ (১৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, বড়লেখার দক্ষিণভাগ এলাকায় এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), বড়লেখার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাহাব উদ্দিনের বাড়িতে মাদক সেবনের সরঞ্জামসহ মাদক সেবনরত অবস্থায় সাহাব উদ্দিন (৪৬), মোঃ সোহেল আহমদ বটল (৩৩) ও আবু সুফিয়ান (৩২)-কে আটক করা হয়।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে সাহাব উদ্দিনকে ৩ দিনের, সোহেল আহমদ বটলকে ৭ দিনের এবং আবু সুফিয়ানকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলার আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট