1. live@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক : দৈনিক শাহজালালের ডাক
  2. info@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সিলেটের দক্ষিণ সুরমায় সেনাবাহিনীর নতুন মার্কেটে আমায়রা ফ্যাশনের উদ্বোধন পূজার আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে গোলাপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ টঙ্গী বাজার মন্দির পরিদর্শন করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,ও শারদীয় শুভেচ্ছা বিনিময় এসএমপিতে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন কমিশনার ছাত্রীকে যৌন নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠায় বহিষ্কার, পরবর্তী আবারও শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষকতা শুরু স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন? এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্য সহ ০৪(চার) জন গ্রেফতার ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ সিলেট-৪ আসনের প্রবাসী কল্যাণ মন্ত্রীকে নিয়ে ফেইসবুক ষ্টেটাস অত:পর আটক শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

ব্যাবসায়ী বাঁচলে সিলেটের অর্থনীতি বাঁচবে: মুরাদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে




ডেক্স :: সিলেট নগরের জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বেলাল আহমেদ মুরাদ। একই সঙ্গে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সিটি করপোরেশনের প্রাতিষ্ঠানিক সহায়তা ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে বেলাল আহমেদ মুরাদ বলেন, একজন ব্যবসায়ীর জন্য অগ্নিকাণ্ডে বিপুল অর্থের ক্ষতি শুধু আর্থিক ক্ষতি নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে বছরের পর বছর পরিশ্রম, স্বপ্ন ও জীবিকার বিষয়। তাই এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়ানো প্রয়োজন।

তিনি বলেন, ব্যবসায়ীরা নিয়মিত সিটি করপোরেশনকে ট্রেড লাইসেন্স, বিভিন্ন ফি ও সরকারি চার্জ পরিশোধ করেন। কোনো ব্যবসায়ী হঠাৎ ভয়াবহ দুর্ঘটনায় সর্বস্ব হারালে সিটি করপোরেশনের দায়িত্ব শুধু ফি আদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়।

বেলাল আহমেদ মুরাদ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির দ্রুত সরকারি মূল্যায়ন, জরুরি সহায়তা ও পুনর্বাসন তহবিল গঠন এবং সহজ শর্তে সহায়তা বা ঋণের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের দাবি জানান।

এ ছাড়া নগরের মার্কেটগুলোতে নিয়মিত অগ্নিনিরাপত্তা ও বৈদ্যুতিক ঝুঁকি পরিদর্শন, পর্যাপ্ত ফায়ার সেফটি ব্যবস্থা নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের অগ্নি ও দুর্যোগ-সংক্রান্ত সচেতনতা প্রশিক্ষণের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

প্রয়োজনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে দ্রুত পুনরায় ব্যবসা শুরু করতে পারেন, সে জন্য বিশেষ সহায়তা দেওয়ারও দাবি জানান তিনি।

বেলাল আহমেদ মুরাদ বলেন, ‘সিটি করপোরেশন শুধু রাস্তা, ড্রেন বা ময়লা পরিষ্কারের প্রতিষ্ঠান নয়—এটি নাগরিক ও ব্যবসায়ীদেরও অভিভাবক। ব্যবসায়ী শুধু লাইসেন্স ফি দেওয়ার সময় সিটির কথা মনে করবেন না; বিপদের সময়ও সিটি করপোরেশনকে পাশে পাওয়া উচিত।’

তিনি বলেন, ‘ব্যবসা বাঁচলে কর্মসংস্থান বাঁচবে, ব্যবসায়ী বাঁচলে সিলেটের অর্থনীতি বাঁচবে।’

জিন্দাবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর প্রতি সমবেদনা জানিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখে দ্রুত প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট