1. live@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক : দৈনিক শাহজালালের ডাক
  2. info@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সিলেটের দক্ষিণ সুরমায় সেনাবাহিনীর নতুন মার্কেটে আমায়রা ফ্যাশনের উদ্বোধন পূজার আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে গোলাপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ টঙ্গী বাজার মন্দির পরিদর্শন করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,ও শারদীয় শুভেচ্ছা বিনিময় এসএমপিতে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন কমিশনার ছাত্রীকে যৌন নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠায় বহিষ্কার, পরবর্তী আবারও শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষকতা শুরু স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন? এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্য সহ ০৪(চার) জন গ্রেফতার ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ সিলেট-৪ আসনের প্রবাসী কল্যাণ মন্ত্রীকে নিয়ে ফেইসবুক ষ্টেটাস অত:পর আটক শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পর্যন্ত অপেক্ষা করবে চেম্বার আদালত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে



৬৬৬ কোটি টাকা কর: চেম্বার আদালতে রায় স্থগিতে ব্যর্থ ইউনূসের গ্রামীণ কল্যাণ

ডেস্ক :: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানা থাকা গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হাইকোর্ট যে রায় দিয়েছে সেটি আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে গ্রামীণ কল্যাণের পক্ষে করা আবেদনের ওপর শুনানি নিয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত এ আদেশ দেন।

আদেশে আদালত বলেছেন, ‘পূর্ণাঙ্গ রায় বের না হওয়া পর্যন্ত আমরা এই মামলায় ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) করবো না।’

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ।

ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ বলেন, ‘আপাতত হাইকোর্টের রায় বহাল থাকলো। তবে পূর্নাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত এনবিআর এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না।’

তবে গ্রামীণ কল্যাণের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, ‘গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে দুটি রিট পিটিশন করা হয়েছিল। এনবিআর যে অতিরিক্ত ট্যাক্স দাবি করেছে, সেটাকে অবৈধ ডিক্লেয়ার করার জন্য যে দুটি রিট করেছিল, এই দুটি রিট নামঞ্জুর হয়েছে গত ১০ সেপ্টেম্বর। হাইকোর্টর রায় আমরা স্টে চেয়েছিলাম, চেম্বার জজের কাছে সিএমপি ফাইল করে। চেম্বার জজ বললেন, যেহেতু হাইকোর্ট এখনো কোনো জাজমেন্ট দেয়নি এবং আমরা পাইনি, সুতরাং এই ব্যাপারে আমরা কোনো ইন্টারফেয়ার করব না। সুতরাং জাজমেন্ট এলে জাজমেন্ট পড়ে দেখে তারপরে আমরা ইন্টারফেয়ার করব।’

তিনি বলেন, ‘সেখানে এনবিআর এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল অফিস উপস্থিত ছিলেন। তখন কোর্টই বলছেন, আপনারা তো কোনো পদক্ষেপ নিচ্ছেন না? তারা কোর্টকে বলছেন না, আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি না। তারা অ্যাসিওর করেছেন। তারপরও আবার আমি ব্যক্তিগতভাবে বললাম, মাই লর্ড, তবুও একটা দেন। তখন কোর্ট বললেন, কোর্টের ভার্বাল অর্ডার ইজ অলসো অর্ডার।’

তিনি আরও বলেন, ‘সুতরাং, যেখানে চেম্বার জাজই ইন্টারফেয়ার করেননি, সেখানে তো কোনো ডিপার্টমেন্টের ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নেই।’

এর আগে গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দেন হাইকোর্ট।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষয়ে জারি করা রুল খারিজ করে আদালত এ রায় দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট