
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের মৃত্যুতে গভীর শোক
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার আজ রাত ১২টার দিকে ইন্তেকাল করেছেন—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, জাকির হোসেন মজুমদারের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপি একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারালো। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অবদান দলীয় নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের এই শোক সহ্য করার শক্তি দান করেন।
সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।