1. live@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক : দৈনিক শাহজালালের ডাক
  2. info@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সিলেটের দক্ষিণ সুরমায় সেনাবাহিনীর নতুন মার্কেটে আমায়রা ফ্যাশনের উদ্বোধন পূজার আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে গোলাপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ টঙ্গী বাজার মন্দির পরিদর্শন করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,ও শারদীয় শুভেচ্ছা বিনিময় এসএমপিতে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন কমিশনার ছাত্রীকে যৌন নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠায় বহিষ্কার, পরবর্তী আবারও শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষকতা শুরু স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন? এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্য সহ ০৪(চার) জন গ্রেফতার ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ সিলেট-৪ আসনের প্রবাসী কল্যাণ মন্ত্রীকে নিয়ে ফেইসবুক ষ্টেটাস অত:পর আটক শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

সিলেটে এসআরবি-৯ এর অভিযানে ১২ মামলার আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে




জাহেদ আহমেদ শাকিল :: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে অস্ত্র, চুরি-ডাকাতিসহ ১২ মামলার আসামি এবং ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক শীর্ষ ডাকাত হাবিবুর রহমান (৪৭)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

এসআরবি-৯-এর ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল ১৮ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ থানাধীন পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বট বাজার এলাকার একটি রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় সিলেট জেলার গোলাপগঞ্জ থানার মামলা নং-১৭, তারিখ ১৭/১২/২০১৪ খ্রিস্টাব্দ, জিআর-২৫৪/১৪ এর মূলে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাবিবুর রহমানের বয়স ৪৭ বছর। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বটের তল এলাকার মৃত রইছ আলীর ছেলে।
প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেপ্তার হাবিবুর রহমানের বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় অস্ত্র, চুরি-ডাকাতিসহ মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে এসআরবি-৯।

এসআরবি-৯ জানায়, জননিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমন, সংঘবদ্ধ ও গুরুতর অপরাধ প্রতিরোধ, মাদক ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট