1. live@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক : দৈনিক শাহজালালের ডাক
  2. info@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সিলেটের দক্ষিণ সুরমায় সেনাবাহিনীর নতুন মার্কেটে আমায়রা ফ্যাশনের উদ্বোধন পূজার আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে গোলাপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ টঙ্গী বাজার মন্দির পরিদর্শন করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,ও শারদীয় শুভেচ্ছা বিনিময় এসএমপিতে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন কমিশনার ছাত্রীকে যৌন নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠায় বহিষ্কার, পরবর্তী আবারও শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষকতা শুরু স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন? এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্য সহ ০৪(চার) জন গ্রেফতার ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ সিলেট-৪ আসনের প্রবাসী কল্যাণ মন্ত্রীকে নিয়ে ফেইসবুক ষ্টেটাস অত:পর আটক শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে বালু ভর্তি ট্রাক থেকে ৬৩ লক্ষ টাকার ভারতীয় মদক উদ্ধার, ট্রাকসহ আটক-২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে




কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বালুর নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মিনি ট্রাকসহ দুইজনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানতে পারে, বিপুল পরিমাণ ভারতীয় মদের একটি চালান মিনি ট্রাকে করে সিলেটের দিকে নেওয়া হচ্ছে। বিষয়টি জানার পর পুলিশ চেকপোস্ট এলাকায় সতর্ক অবস্থান নেয়। একপর্যায়ে সন্দেহভাজন মিনি ট্রাকটি চেকপোস্ট অতিক্রম করার সময় এএসআই আব্দুল কালামের নেতৃত্বে পুলিশ সেটি আটক করে।

পুলিশ জানায়, মিনি ট্রাকটিতে বালু বোঝাই করা ছিল। তবে বালুর নিচে বিশেষ কৌশলে বস্তা ও কার্টুনে করে লুকিয়ে রাখা হয়েছিল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ। ট্রাকটি কোম্পানীগঞ্জ থানার কম্পাউন্ডে এনে বালু সরিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ মদের চালান বেরিয়ে আসে।

পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা মদের পরিমাণ প্রায় ২ হাজার ৪৮১ বোতল। এসব মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩ লাখ টাকা। এ ছাড়া মদ পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটির আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মিনি ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আটক দুজন হলেন—নারায়ণগঞ্জের বাসিন্দা কামাল মিয়ার ছেলে মো. কামরুল হোসেন (৩০) এবং সিদ্ধিরগঞ্জের বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে রুহুল আমিন (৩০)।

কোম্পানীগঞ্জ থানার এএসআই আব্দুল কালাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বিপুল পরিমাণ ভারতীয় মদের একটি চালান এ সড়ক দিয়ে পার হতে পারে। বিষয়টি সঙ্গে সঙ্গে থানার অফিসার ইনচার্জকে জানানো হয়। পরে ওসি স্যার ট্রাকটি আটক করার অনুমতি দেন এবং প্রয়োজনীয় ফোর্স পাঠান। চেকপোস্ট এলাকায় ট্রাকটি আটক করে তল্লাশি চালালে বালুর নিচে লুকানো মদের চালান পাওয়া যায়।”

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উছমান গনি বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। কয়েকদিন ধরে এই চক্রটিকে শনাক্ত ও আটকের জন্য সাদা পোশাকে পুলিশ সদস্যরা কাজ করছিলেন। আজ দুপুরে থানা-সংলগ্ন মহাসড়কের চেকপোস্ট অতিক্রমের সময় মিনি ট্রাকটি আটক করা হয়। পরে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।”

পুলিশের দাবি, সীমান্তবর্তী এলাকা দিয়ে বিভিন্ন কৌশলে ভারতীয় মাদক দেশে প্রবেশের চেষ্টা করছে একটি চক্র। এসব চালান প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী সীমান্ত ও মহাসড়কগুলোতে নজরদারি জোরদার করেছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট