1. live@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক : দৈনিক শাহজালালের ডাক
  2. info@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সিলেটের দক্ষিণ সুরমায় সেনাবাহিনীর নতুন মার্কেটে আমায়রা ফ্যাশনের উদ্বোধন পূজার আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে গোলাপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ টঙ্গী বাজার মন্দির পরিদর্শন করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,ও শারদীয় শুভেচ্ছা বিনিময় এসএমপিতে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন কমিশনার ছাত্রীকে যৌন নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠায় বহিষ্কার, পরবর্তী আবারও শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষকতা শুরু স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন? এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্য সহ ০৪(চার) জন গ্রেফতার ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ সিলেট-৪ আসনের প্রবাসী কল্যাণ মন্ত্রীকে নিয়ে ফেইসবুক ষ্টেটাস অত:পর আটক শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

বালাগঞ্জে অগ্নিকাণ্ডে ৫টি গরুসহ গোয়ালঘর পুড়ে ছাই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে




বালাগঞ্জ (সিলেট) : বালাগঞ্জে রহস্যজনক এক অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি গরুসহ গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটেছে। স্থানীয় বোয়ালজুড় ইউনিয়নের মকবেলপুর গ্রামের গৃহস্থ শামীম আহমদ (৫০) জানান, এ ঘটনায় তার ২টি গাভীসহ ৫টি গরু এবং সম্পূর্ণ গোয়ালঘর ভষ্মিভূত হয়ে গেছে।

সরেজমিন পরিদর্শনকালে গৃহস্থ শামীম আহমদ জানান, সকাল ৬টার দিকে প্রথমে গোয়ালঘরে আগুন লাগার বিষয়টি দেখা যায়। পরক্ষণেই তা ভয়াবহ আকার ধারণ করে। মূহুর্তেই ৫টি গরুসহ সম্পর্ণ ঘর ভষ্মিভূত হয়ে যায়। এ ঘটনায় তার আনুমানিক ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ জানান শত্রুতাবশত এ ঘটনা ঘটানো হয়েছে। তবে না দেখার কারণে এ ঘটনার সাথে কে বা কারা জড়িত থাকতে পারে তিনি তা নির্দিষ্ট করে বলতে পারছেন না। তিনি জানিয়েছেন, বিষয়টি বালাগঞ্জ থানা পুলিশকে অবহিত করেছেন।
এ বিষয়ে আলাপকালে বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ আব্দুল লতিফ তরফদার জানান, এ বিষয়ে মৌখিকভাবে সংবাদ পেয়েছেন, তবে কেউ লিখিত অভিযোগ জানায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট