1. live@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক : দৈনিক শাহজালালের ডাক
  2. info@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সিলেটের দক্ষিণ সুরমায় সেনাবাহিনীর নতুন মার্কেটে আমায়রা ফ্যাশনের উদ্বোধন পূজার আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে গোলাপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ টঙ্গী বাজার মন্দির পরিদর্শন করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,ও শারদীয় শুভেচ্ছা বিনিময় এসএমপিতে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন কমিশনার ছাত্রীকে যৌন নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠায় বহিষ্কার, পরবর্তী আবারও শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষকতা শুরু স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন? এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্য সহ ০৪(চার) জন গ্রেফতার ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ সিলেট-৪ আসনের প্রবাসী কল্যাণ মন্ত্রীকে নিয়ে ফেইসবুক ষ্টেটাস অত:পর আটক শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

টঙ্গী বাজার মন্দির পরিদর্শন করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,ও শারদীয় শুভেচ্ছা বিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে




নিজস্ব প্রতিবেদক: বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানী সহ সারা দেশের পূজামণ্ডপগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শঙ্খধ্বনি, উলুধ্বনি, ভক্তি-শ্রদ্ধা আর আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত মণ্ডপগুলোতে ভিড় করছেন ভক্ত ও দর্শনার্থীরা। এরই ধারাবাহিকতায় সোমবার (১৯ অক্টোবর) রাতে গাজীপুর টঙ্গী বাজার মন্দির পরিদর্শন করেছেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সভাপতি এ,কে,এম আজিজুল হক,সহ-সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন কামাল (খান)সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জুয়েল,দপ্তর সম্পাদক নজরুল ইসলাম,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম বিল্লাহ শিশির,কনটেন্ট থিয়েটার হাসান আহমদ,সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় তাঁরা টঙ্গী বাজার মন্দির পরিচালনা কমিটির সভাপতি রঞ্জিত কুমার দাস ও সাধারণ সম্পাদক অমল চন্দ্র ঘোষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি মন্দিরে আগত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় ও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।

পরিদর্শনকালে মন্দিরের সার্বিক পরিবেশ, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন কমিশনের নেতৃবৃন্দ। পূজার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কি না, সে বিষয়েও মন্দির কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা। এ সময় মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অতিথিদের স্বাগত জানান এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এ সময় উপস্থিত ছিলেন সিলেট থেকে আগত সাবেক সহ সাধারণ সম্পাদক জুবের আহমদ( সার্জন)
কমিশনের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থেকে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতিরও প্রতীক।

তাঁরা আরও বলেন, দুর্গাপূজা যেন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার সদস্য এবং পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করা জরুরি। এ সময় তাঁরা মণ্ডপের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

অন্যদিকে, পূজামণ্ডপে শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ধর্মীয় সংগীতের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে এক আধ্যাত্মিক ও আনন্দঘন আবহ। নতুন পোশাকে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শন, অঞ্জলি প্রদান ও আনন্দ ভাগাভাগি করছেন।

টঙ্গী বাজার মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ বলেন, দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনে পারস্পরিক সহযোগিতা এবং সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের মন্দির পরিদর্শন তাঁদের উৎসাহিত করেছে।

উল্লেখ্য, শারদীয় দুর্গোৎসবের সমাপনী পর্বে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন হবে এমন প্রত্যাশা সবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট