1. live@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক : দৈনিক শাহজালালের ডাক
  2. info@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটের মেহমান রেস্টুরেন্টে খেতে যাওয়া দুই তরুণ-তরুণীর ছবি তুলে ধর্মীয় উস্কানি, আটক-২ এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সিলেটের দক্ষিণ সুরমায় সেনাবাহিনীর নতুন মার্কেটে আমায়রা ফ্যাশনের উদ্বোধন পূজার আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে গোলাপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ টঙ্গী বাজার মন্দির পরিদর্শন করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,ও শারদীয় শুভেচ্ছা বিনিময় এসএমপিতে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন কমিশনার ছাত্রীকে যৌন নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠায় বহিষ্কার, পরবর্তী আবারও শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষকতা শুরু স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন? এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্য সহ ০৪(চার) জন গ্রেফতার ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ সিলেট-৪ আসনের প্রবাসী কল্যাণ মন্ত্রীকে নিয়ে ফেইসবুক ষ্টেটাস অত:পর আটক

সিলেটের মেহমান রেস্টুরেন্টে খেতে যাওয়া দুই তরুণ-তরুণীর ছবি তুলে ধর্মীয় উস্কানি, আটক-২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে




সিলেটের জিন্দাবাজার মেহমান রেস্টুরেন্টে খেতে যাওয়া দুই তরুণ-তরুণীর ছবি তুলে তা অনলাইনে ছড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার দুজন নগরের জিন্দাবাজার এলাকার মেহমান রেস্টুরেন্টের কর্মচারী বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন গোয়াইনঘাট এলাকার বাসিন্দা (বর্তমানে কাজিটুলায় বসবাসরত) আহবাবুজ্জামান আনোয়ার (২৪), এবং হবিগঞ্জের বাসিন্দা (বর্তমানে জিন্দাবাজার সিতারা ম্যানশনের বাসিন্দা) মো. সামছুল আমীন (২৭)।

এ ঘটনায় সোমবার কতোয়ালি থানায় মামলা করেছেন ভূক্তভোগী নগরের কাষ্টঘর এলাকার বাসিন্দা উমাশঙ্কর গুপ্ত চৌধুরী। এরআগে রোববার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

মামলার এজাহারে উমাশঙ্কর গুপ্ত চৌধুরী উল্লেখ করেন, গত শনিবার বিকেলে তিনি বান্ধবী ফারিয়া সুলতানা আনিসাকে নিয়ে নগরের জিন্দাবাজারের মেহমান রেস্টুরেন্টে যান। এসময় গোপনে তাদের ছবি তুলে অনলাইনে ছড়িয়ে দিয়ে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হেনস্তা করা হয়।

উমাশঙ্কর গুপ্ত চৌধুরী অভিযোগ করেন, ফেসবুকে বিভিন্ন পেজ থেকে আমি ও আমার বান্ধবীর ছবি ছড়িয়ে দিয়ে অব্যাহতভাবে অপপ্রচারর, হয়রানি ও ধর্মীয় উসকানি প্রদান করা হচ্ছে। এতে আমি ও আমার বান্ধবীর পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে। আমরা হয়রানির শিকার হচ্ছি ও বিব্রতকর অবস্থায় পড়েছি।

পুলিশ জানায়, মেহমান রেস্টুরেন্টের সিসি ক্যামেরা ফুটেজ যাছাই করে গোপনে উমাশঙ্কর গুপ্ত চৌধুরী ও তার বান্ধবী ফারিয়া সুলতানা আনিসার ছবি তোলার সাথে রেস্টুরেন্টের দুজন কর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়। পরে রোববার রাতে জিন্দাবাজার মেহমান রেস্টুরেন্টে অভিযান চালিয়ে আহবাবুজ্জামান আনোয়ার এবং মো. সামছুল আমীনকে আটক করে পুলিশ।

এসব ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়া ও ধর্মীয় উসকানি প্রদানের সাথে যারা জড়িত তাদের সনাক্ত করার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, গোপনে ছবি তোলার দায়ে দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট