1. live@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক : দৈনিক শাহজালালের ডাক
  2. info@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সিলেটের দক্ষিণ সুরমায় সেনাবাহিনীর নতুন মার্কেটে আমায়রা ফ্যাশনের উদ্বোধন পূজার আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে গোলাপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ টঙ্গী বাজার মন্দির পরিদর্শন করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,ও শারদীয় শুভেচ্ছা বিনিময় এসএমপিতে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন কমিশনার ছাত্রীকে যৌন নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠায় বহিষ্কার, পরবর্তী আবারও শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষকতা শুরু স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন? এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্য সহ ০৪(চার) জন গ্রেফতার ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ সিলেট-৪ আসনের প্রবাসী কল্যাণ মন্ত্রীকে নিয়ে ফেইসবুক ষ্টেটাস অত:পর আটক শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

সিলেটে সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না, শীর্ষ ছিনতাইকারী ‘ মাছচোরা রাজীবে ‘র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে




সন্ন্যাসীর ছদ্মবেশ ধারণ করেও শেষ রক্ষা হলো না। সিলেট মহানগর পুলিশের (এসএমপি) যৌথ অভিযানে শীর্ষ ছিনতাইকারী রাজীব ওরফে ‘মাছচোরা রাজীব’কে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি ও ডিবি সিআরটি স্পেশাল টিমের যৌথ দল।

পুলিশ জানায়, অভিযানে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলাম এবং ডিবি সিআরটি (DB CRT) স্পেশাল টিমের ইনচার্জ এসআই (নিঃ) মিজানুর রহমানসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

গ্রেপ্তার রাজীব কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৪(৮)২৬-এর (পুলিশ এসল্ট) এজাহারনামীয় প্রধান আসামি। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি, দস্যুতার দুটি এবং বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাসহ পাঁচটিরও বেশি গুরুতর অপরাধের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা রাজীব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে বিভিন্ন সময় ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন স্থানে অবস্থান করত। গ্রেপ্তারের আগেও সে নিজেকে সন্ন্যাসীর ছদ্মবেশে আড়াল করার চেষ্টা করেছিল। তবে পুলিশের যৌথ অভিযানে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেট মহানগরীকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট