1. live@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক : দৈনিক শাহজালালের ডাক
  2. info@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের মেহমান রেস্টুরেন্টে খেতে যাওয়া দুই তরুণ-তরুণীর ছবি তুলে ধর্মীয় উস্কানি, আটক-২ এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সিলেটের দক্ষিণ সুরমায় সেনাবাহিনীর নতুন মার্কেটে আমায়রা ফ্যাশনের উদ্বোধন পূজার আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে গোলাপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ টঙ্গী বাজার মন্দির পরিদর্শন করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,ও শারদীয় শুভেচ্ছা বিনিময় এসএমপিতে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন কমিশনার ছাত্রীকে যৌন নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠায় বহিষ্কার, পরবর্তী আবারও শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষকতা শুরু স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন? এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্য সহ ০৪(চার) জন গ্রেফতার ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ সিলেট-৪ আসনের প্রবাসী কল্যাণ মন্ত্রীকে নিয়ে ফেইসবুক ষ্টেটাস অত:পর আটক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষে এসএমপি’র ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত:

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে




আগামী ১৫ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের করণীয় বিষয়ে নির্দেশনা প্রদানের লক্ষ্যে অদ্য ১৪ সেপ্টেম্বর বিকাল ১৫:১৫ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-এর সভাপতিত্বে একটি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

এ সময় পুলিশ কমিশনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ডিউটি পালনের সময় ড্রেস কোড অনুযায়ী পরিচ্ছন্ন পোশাক পরিধান করে নির্ধারিত সময়ে উপস্থিত হতে হবে। ব্রিফিংকালে সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। একই সাথে তিনি গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে সতর্কতার সঙ্গে দায়িত্ব পাললের আহ্বান জানান। পরিশেষে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সফলভাবে সম্পন্ন করার জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যের আন্তরিকতা, সহযোগিতা ও পেশাদারিত্ব কামনা করেন।

ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ এনামুল হক; উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ রহমত উল্লাহ; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) জনাব সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মোঃ আফজাল হোসেন; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) জনাব সাহাদত হোসেনসহ এসএমপি‘র অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট