1. live@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক : দৈনিক শাহজালালের ডাক
  2. info@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সিলেটের দক্ষিণ সুরমায় সেনাবাহিনীর নতুন মার্কেটে আমায়রা ফ্যাশনের উদ্বোধন পূজার আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে গোলাপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ টঙ্গী বাজার মন্দির পরিদর্শন করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,ও শারদীয় শুভেচ্ছা বিনিময় এসএমপিতে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন কমিশনার ছাত্রীকে যৌন নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠায় বহিষ্কার, পরবর্তী আবারও শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষকতা শুরু স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন? এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্য সহ ০৪(চার) জন গ্রেফতার ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ সিলেট-৪ আসনের প্রবাসী কল্যাণ মন্ত্রীকে নিয়ে ফেইসবুক ষ্টেটাস অত:পর আটক শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

সিলেটের মানুষ ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে -রাষ্ট্রপতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে



সিলেটের মানুষ ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরভবনে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পক্ষ থেকে আয়োজিত নাগরিক সংবর্ধনায় দেওয়া বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সিলেটের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘সিলেট আমার কাছে অত্যন্ত প্রিয় একটি জায়গা। আমি যখনই সুযোগ পাই, তখনই সিলেটে আসি। সিলেটে যতবার এসেছি, আপনাদের উষ্ণ আতিথেয়তা পেয়েছি। আমাদের চরম দুঃসময়েও আপনারা আমাদের পাশে ছিলেন।’

তিনি বলেন, ‘সিলেটের মানুষের সঙ্গে অতীতেও ছিলাম, আগামীতেও থাকব। ইনশাআল্লাহ, সিলেটের মানুষ আগামীতে দেশের নেতৃত্ব দেবে।’

রাষ্ট্রপতি বলেন, সিলেট শুধু প্রাকৃতিক সৌন্দর্য ও চা-বাগানের জন্যই নয়, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির দিক থেকেও সমৃদ্ধ। হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)-এর স্মৃতিবিজড়িত এ অঞ্চলে শ্রীচৈতন্যদেবের স্মৃতিও রয়েছে। হাসন রাজা, রাধারমণ দত্ত, শীতালং শাহ, শাহ আবদুল করিম ও হেমাঙ্গ বিশ্বাসের মতো গুণীজন সিলেটকে সমৃদ্ধ করেছেন।

তিনি আরও বলেন, এমএজি ওসমানী, সাইফুর রহমান, এমএ খান ও ইলিয়াস আলীর মতো জাতীয় পর্যায়ের নেতারাও সিলেটের সন্তান। সিলেটের মানুষের নিজস্ব সংস্কৃতি রয়েছে। তারা একই সঙ্গে শান্তিপ্রিয় ও প্রতিবাদী।

সিলেটের প্রবাসীদের দেশের অর্থনীতিতে অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি তাদের দেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, সিলেটে বিনিয়োগ ও শিল্প গড়ে তোলার ব্যাপক সম্ভাবনা রয়েছে। প্রবাসীরা দেশে বিনিয়োগ করলে অর্থনীতি আরও শক্তিশালী হবে।

গণতন্ত্র প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, অনেক ত্যাগ ও প্রাণের বিনিময়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ এসেছে। গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ।

তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে। সংসদকে কার্যকর করতে হবে। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও মৌলিক বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছাতে হবে।

সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, হুইপ জিকে উজছসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এদিকে, যথাযথ মূল্যায়ন না করার অভিযোগ তুলে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করেছে সিলেট মহানগর বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট