1. live@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক : দৈনিক শাহজালালের ডাক
  2. info@www.dailyshahjalalerdak.com : দৈনিক শাহজালালের ডাক :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  সিলেটের দক্ষিণ সুরমায় সেনাবাহিনীর নতুন মার্কেটে আমায়রা ফ্যাশনের উদ্বোধন পূজার আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে গোলাপগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ টঙ্গী বাজার মন্দির পরিদর্শন করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,ও শারদীয় শুভেচ্ছা বিনিময় এসএমপিতে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন কমিশনার ছাত্রীকে যৌন নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠায় বহিষ্কার, পরবর্তী আবারও শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষকতা শুরু স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন? এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্য সহ ০৪(চার) জন গ্রেফতার ইসলামী রাজনীতির মূল ভিত্তিই হলো আল্লাহর সন্তুষ্টি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ সিলেট-৪ আসনের প্রবাসী কল্যাণ মন্ত্রীকে নিয়ে ফেইসবুক ষ্টেটাস অত:পর আটক শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে সাংবাদিকদের সাহসী ভূমিকা রয়েছে -এমপি এমরান আহমদ চৌধুরী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে




সিলেট-৬ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেট-এর প্রকাশক অ‍্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সংবাদপত্র ও গণমাধ্যম হলো সমাজের আয়না এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আর এই স্তম্ভের প্রাণবিন্দু হলো পেশাদার সাংবাদিকসমাজ। কোনো একটি অঞ্চলের ইতিবাচক পরিবর্তন, অন্যায়-অসংগতির চিত্র তুলে ধরা এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে আপনারা যে সাহসী ভূমিকা পালন করেন, তা সত্যিই প্রশংসনীয়। আমাদের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ প্রেসক্লাবও শুরু থেকে সেই ধারা অব্যাহত রেখেছে। আমাদের প্রত্যাশা- নতুন নেতৃত্ব এ ক্লাবের কার্যক্রম আরও বেগবান এবং ঐক্যবদ্ধভাবে স্থানীয় সকল সাংবাদিকের স্বার্থরক্ষায় কাজ করবেন।

তিনি আরও বলেনা- একটি সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন যেমন সুন্দর গণতন্ত্রচর্চার পূর্বশর্ত, তেমনি আজ আপনারা আপনাদের ক্লাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতিদ্বন্দ্বিতা ও প্রচারণা যার যার জায়গায় থাকলেও, নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের মাঝে যে সৌহার্দ্য ও আনন্দময় পরিবেশ ফুটে উঠেছে, তা অত্যন্ত প্রীত হওয়ার মতো। জয়-পরাজয় এই প্রক্রিয়ারই একটি স্বাভাবিক অংশ, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো আপনাদের এই পারস্পরিক ঐক্য ও পেশাগত ভ্রাতৃত্ববোধ। আমি বিশ্বাস করি, আজকের এই নির্বাচনের মাধ্যমে যারা নতুন নেতৃত্ব হিসেবে নির্বাচিত হবেন, তারা প্রেসক্লাবের ঐতিহ্য ধরে রেখে সাংবাদিকদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিকাশে নতুন গতি আনবেন। একই সাথে, যারা বিজয়ী হবেন না, তারাও পূর্বের মতোই একতাবদ্ধ হয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে পাশে থাকবেন—এটাই আমাদের প্রত্যাশা।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন এমপি এমরান আহমদ চৌধুরী।

নির্বাচন পরিদর্শনকালে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট